চরজব্বর ডিগ্রি কলেজে উপজেলা শিবির নেতৃবৃন্দের বার্ষিক প্রকাশনা বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

চর জব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে সুবর্ণচর উপজেলা ছাত্রশিবির তাদের বার্ষিক প্রকাশনা নিয়ে সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনা—ডায়েরি, ডেস্ক ক্যালেন্ডার ও ক্যালেন্ডারসহ চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সুবর্ণচর উপজেলা ছাত্রশিবির।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি আবিদ হাসান মিলন, সেক্রেটারি নুর ইসলাম শরিফ এবং অন্যান্য নেতাকর্মীরা।

শিবির সভাপতির বক্তব্য

সাক্ষাৎকালে সুবর্ণচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবিদ হাসান মিলন বলেন:

“সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে ছাত্রশিবিরের পথচলা অব্যাহত রয়েছে। সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কারণে শিক্ষার্থীদের কাছে সংগঠনটির গ্রহণযোগ্যতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে ছাত্রশিবির শিক্ষার্থীদের সার্বিক মেধাবিকাশে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।”

অধ্যক্ষের প্রশংসা

প্রিন্সিপাল জামসেদুর রহমান কিসলু ছাত্রশিবিরের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন:

“তাদের সৃজনশীল চিন্তা-ভাবনা এবং শিক্ষার্থীবান্ধব কাজ ছাত্রসমাজের কাছে তাদের গ্রহণযোগ্যতা তৈরি করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, এই ধারা যেন অব্যাহত থাকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *