ঘোড়াঘাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও চারা বিতরণ
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা ও অতিথিবৃন্দ
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। এবারের প্রতিপাদ্য “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ বারো মাস” কে সামনে রেখে তিনি ফল চাষ বৃদ্ধি ও তা সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি উপপরিদর্শক মোছাঃ খাতিজাতুল কুবরা, সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সালমা খানম এবং মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
উপস্থিতি ও চারা বিতরণ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মো. ফারুক হোসেন, আঃ সবুর মিয়া, রেবেকা সুলতানা, মাহাবুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেলা ও কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়।
