ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮ জুন, বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ

উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক এবং উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু।

এছাড়াও শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল, বিজিবির কাশিপুর কোম্পানী কমান্ডার জাহিদুর রহমান, শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার চঞ্চল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।

মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন

সভায় উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং মাদক সেবন ও ব্যবসা প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ হিসেবে ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে দ্রুত ‘মাদক প্রতিরোধ কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই কমিটি গঠনের জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিট পুলিশিং অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ের এই কমিটিকে সফল করতে স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *