গাজীপুরে চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালেছবি:

প্রতিনিধি

গাজীপুর

আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৫৯ 

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকানি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে মুহূর্তেই তা আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বাড়লে পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

আবু তাহের নামের এক ব্যবসায়ী বলেন, আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে মার্কেটে অসংখ্য দোকান আছে। ক্ষয়ক্ষতি অনেক হবে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আমরা সকাল ছয়টার কাছাকাছি সময়ে খবর পাই। পাঁচটি ইউনিটের চেষ্টায় ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *