মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রেসক্লাব, থানা মোড়, হাসপাতাল রোড, কলেজ মাঠ ও নতুন বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভা ও অতিথিবৃন্দ
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরে আলমের সঞ্চালনায় এবং খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট।
বক্তব্য ও অন্যান্যদের উপস্থিতি
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব, যুব সংগঠনের উপদেষ্টা মোহন দেব রায়, সফল আত্মকর্মী মো. মাখন মিয়া এবং যুব নারীদের পক্ষে পলি দাস।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় যুব সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।