স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। নতুন এই কর্মস্থলে যোগদানের পর তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর এই নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও একটি সুন্দর কর্মজীবন কামনা করা হয়েছে।