খালিয়াজুরীতে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে খালিয়াজুরী উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

​খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব মোড় ও থানা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন। বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

​বক্তব্য ও নেতাকর্মীদের অংশগ্রহণ

​সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ রানা, ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, মো. আলী হাসান চৌধুরী পিন্টু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা মো. এনামুল হক তালুকদার ছোটন ও রাজিব হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, ওলামা দলনেতা হাফেজ মো. আনোয়ার হোসেন এবং ছাত্রদলনেতা মাজহারুল ইসলাম পলিন ও ইয়াসির আরাফাত হৃদয়।

​এ সময় উপজেলা বিএনপি নেতা মো. ফুল মিয়া, উজ্জ্বল মিয়া, আলমগীর হোসেন, এরশাদ মিয়া, ফয়সাল আহমেদ, আ. মান্নান চৌধুরী, মো. খোকন মিয়া, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো. সাইফুল ইসলাম ও চন্দন কুমার দেসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতি আব্দুর রউফ স্বাধীন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Comment