​কোরআন অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

নালিতাবাড়ী প্রতিনিধি।

ফাইল ছবি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ

​আজ সোমবার (৬ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

বক্তাদের ক্ষোভ ও দাবি

​মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোকিত দিশারী এবং কুরআন অবমাননা মুসলমানদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তাঁদের মতে, যারা এমন কাজ করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কাজ করছে।

​বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। এ সময় তাঁরা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান এবং জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরশাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন সহ আরও অনেকে।

বিক্ষোভ ও আইনি ব্যবস্থা

​মানববন্ধন শেষে উলামা মাশায়েখ নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রীজে গিয়ে শেষ হয়।

​উল্লেখ্য, গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে কুরআন অবমাননা করতে দেখা যায়। এই ঘটনা দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে। ঘটনার পর গতকাল ৫ অক্টোবর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এবং ভাটারা থানা পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *