কাজী বেলাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

“শীত-কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা”—এই স্লোগানে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাজী বেলাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বিবরণ

বৃহস্পতিবার সকালে উপজেলার চর ফকিরা ইউনিয়নে কলেজ প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ারুল আজিম সবুজের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ ইসমাইল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • কাজী এম এ করীম বেলাল, প্রতিষ্ঠাতা, কাজী বেলাল স্কুল এন্ড কলেজ।
  • আবদুল খালেক ভূইয়া, প্রতিষ্ঠাতা, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।

পিঠা উৎসবের আকর্ষণ

বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে পিঠার পরিচয় তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে সর্বমোট ৬টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী:

  • ভাপা পিঠা, চিতই পিঠা ও দুধ-চিতই।
  • পুলি পিঠা ও পাটি-সাপটা। সহ বিভিন্ন স্বাদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।

অন্যান্য অতিথিবৃন্দ

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চর ফকিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক গোলাম রাব্বানী বিপ্লব এবং আহছান উল্যাহ মানিক। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির সাথে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *