এমসিজিতে নগ্ন হয়ে হাঁটার ঘোষণা দিলেন ম্যাথু হেইডেন!

খেলাধুলা

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনইনস্টাগ্রাম

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৮

​অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন এক অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে এখন রীতিমতো ভাইরাল। আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট যদি সেঞ্চুরি না করেন, তবে তিনি নাকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন! হেইডেনের এমন মন্তব্যে ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রতিশ্রুতির পেছনের গল্প

​‘অল ওভার বার দ্য ক্রিকেট’ নামের একটি ইউটিউব শোতে আলাপচারিতার সময় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন হেইডেন। আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। হেইডেনের দৃঢ় বিশ্বাস, এবার সেই সিরিজে রুট অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির খরা কাটাবেন। রুটের সেই আত্মবিশ্বাসী ব্যাটিং দেখার অপেক্ষায় থেকেই তিনি বললেন, “এই গ্রীষ্মে রুট যদি সেঞ্চুরি না করে, আমি এমসিজিতে নগ্ন হয়ে হাঁটব।”

​হেইডেনের এই মন্তব্য শুনে পুরো প্যানেল হাসিতে ফেটে পড়ে। তবে শুধু ইউটিউব শোতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা আলোচনা ও রসিকতা। অনেকেই তার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রুটকে উৎসাহিত করছেন।

বাবাকে নিয়ে গ্রেস হেইডেনের আকুতি

​হেইডেনের এই অদ্ভুত প্রতিশ্রুতির আলোচনায় যোগ দেন তার মেয়ে, ক্রীড়া উপস্থাপক গ্রেস হেইডেনও। ইনস্টাগ্রামে এক মন্তব্যে তিনি লিখেছেন, “রুট দয়া করে একটা সেঞ্চুরি করো।” বাবাকে যেন তার কাণ্ডজ্ঞানহীন এই প্রতিশ্রুতি রাখতে না হয়, সে জন্যই মূলত গ্রেসের এই আকুতি। ক্রিকেট ভক্তরা এখন দেখার অপেক্ষায়, রুটের ব্যাট থেকে সেঞ্চুরি আসে কি না। (https://www.mcg.org.au

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *