হাফিজ লিটন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১০টি ইউনিয়নের ৫২ জন কমিউনিটি মার্কেট এজেন্ট (সিএমএ) এবং ৭টি প্রাইভেট কোম্পানির প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার বিষয়বস্তু ও বাস্তবায়ন
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বেসরকারি খাতের জন্য সম্ভাবনাময় বাজার শনাক্তকরণ নিয়ে আলোচনা করা হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বক্তাদের উপস্থিতি
কর্মশালায় বক্তব্য দেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান ও মো. আব্দুস সামাদসহ সংশ্লিষ্ট অনেকে।
স্থানীয় বাজার ব্যবস্থাপনা জোরদার এবং মার্কেট এজেন্টদের দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।