আলেয়া মান্নান

আয় সখী খেলতে যাই,
মাঠে গিয়ে গরু চড়াই।
বিলেঝিলে শাপলা তুলি,
গুল্লাছুট কানামাছি খেলাও খেলি।
মেঠো পথে দৌড় লাফ,
নদীতে আবার দিই ঝাঁপ।
পাখির মতো গাছের ডালে,
মাছ ধরি খালে বিলে।
আম জাম কুঁড়াই যখন,
মন আনন্দে থাকি তখন।
সব সখীরা খুব খুশি,
ওরে তারে দিই ঘুষি।
সমস্যাটা হয় তখন,
পড়তে বসতে বলে যখন।
মুখখানা যে ঘোমড়া হয়,
সখীদের ছেড়ে যেতে কয়
মলিন মুখে বাড়ি ফিরি,
যখন যাই যে যার বাড়ি।