অসুস্থ অফিস সহকারীকে আর্থিক সহায়তা প্রদান করল কোম্পানীগঞ্জ বিটিএ

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ শামসুদ্দীনের সুস্থতার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার শিক্ষক নেতারা অসুস্থ মোহাম্মদ শামসুদ্দীনের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন মো. শামসুদ্দীন। তাঁর চিকিৎসা ও দৈনন্দিন খরচ চালানো দুরূহ হয়ে পড়ায় শিক্ষক সংগঠনটি তাঁর পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল।
উপস্থিত ছিলেন যাঁরা
আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিটিএ-র সভাপতি আমির হোসেন (বিএসসি), সাধারণ সম্পাদক ওমর ফারুক (বিএসসি), নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (বিএসসি), আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নাছির, পিএল একাডেমীর প্রধান শিক্ষক মো. রফিক উল্যাহ, উপজেলা বিটিএ-র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ আব্দুস ছাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা শামসুদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করেন।
শিক্ষক সংগঠনের নেতারা পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে একজন অসুস্থ কর্মচারীর পাশে দাঁড়ানো এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করার মাধ্যমে নিজেদের মানবিকতার পরিচয় দিয়েছেন।
