প্রযুক্তি ডেস্ক

তরুণ প্রজন্মের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০’ (realme C100) উন্মোচন করতে যাচ্ছে। দীর্ঘস্থায়ী পাওয়ার, টেকসই ডিউরেবিলিটি, সর্বাধুনিক ওয়াটার রেজিজট্যান্স এবং স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটিকে ‘অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ হিসেবে বাজারে আনা হচ্ছে।
৮০০০ এমএএইচ টাইটান ব্যাটারি ও ফাস্ট চার্জিং
ব্যবহারকারীদের চার্জের চিন্তা থেকে মুক্তি দিতে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি। এর সাথে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি।
রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ডিভাইসটি অনায়াসে ১.৭ দিন সচল থাকে। এছাড়া এটি দিয়ে একটানা ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ডস), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সময় ধরে অফলাইন কাজ করা সম্ভব। ফলে ঘন ঘন চার্জ করার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা সারাদিন কানেকটেড থাকতে পারবেন।
মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি ও আইপি৬৯-প্রো রেটিং
দৈনন্দিন ব্যবহারের নানা অপ্রত্যাশিত প্রতিকূলতা মোকাবিলা করতে রিয়েলমি সি১০০-এ ব্যবহার করা হয়েছে বিশেষ আর্মরশেল গ্লাস এবং শক্তিশালী প্রোটেক্টিভ লেয়ার, যা অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়া থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। ছোটখাটো স্ক্র্যাচ থেকে ডিসপ্লে সুরক্ষিত রাখতে এতে হার্ড গ্লাস সারফেস যুক্ত করা হয়েছে।
পাশাপাশি, ডিভাইসটিতে অনবদ্য স্থায়িত্ব নিশ্চিত করতে রয়েছে আইপি৬৯-প্রো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স এবং মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স প্রযুক্তি।
দীর্ঘসময় ধরে অনলাইন ক্লাস, পড়াশোনা, গেমিং কিংবা বিনোদনের ক্ষেত্রে তরুণ ও শিক্ষার্থী ব্যবহারকারীদের ব্যস্ত জীবনের সাথে তালমিলিয়ে চলতে রিয়েলমি সি১০০ একটি নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ফোনটির আনুষ্ঠানিক লঞ্চ ও দাম সম্পর্কে খুব শীঘ্রই বিস্তারিত জানা যাবে।