​৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ময়মনসিংহে জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

দলিল লেখকদের পেশাগত অধিকার সুরক্ষা ও যৌক্তিক ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকল সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ময়মনসিংহে জেলা দলিল লেখক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন খান। তিনি তাঁর বক্তব্যে দলিল লেখকদের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানান এবং দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানান।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ এনামুল হক সরকার। তিনি বলেন, পেশাগত মানোন্নয়ন ও আইনগত অধিকার নিশ্চিতে ৭ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

জেলা নেতৃত্ব ও বক্তাগণ

​বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ শামসুল আলম সুরুজ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন তালুকদার

​সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম আব্বাস বাবুল, সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মন্ডল।

​এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আজহারুল ইসলাম খান, মোঃ দেলোয়ার হোসেন শাহারিয়া রিপন, মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব ও মোঃ আসাদুল্লাহ্ সরকারসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলিল লেখক নেতৃবৃন্দ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ৭ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *