৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদে পুলিশের হানা

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় রৌমারী থানা পুলিশের একটি দল নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধারসহ মাদক কারবারের সাথে জড়িত মোঃ শফিজল হককে (৩২) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিজল ওই এলাকারই বাসিন্দা।

মাদক নির্মূলে বদ্ধপরিকর জেলা পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় যে, জেলায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংশ্লিষ্ট খবর: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ; এলাকায় চরম চাঞ্চল্য

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *