হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের তিনি পুরস্কারের কথা জানান।

এদিকে, গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাঁকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *