হতদরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে ফাউন্ডেশন; বিতরণ করা হলো ঈদ উপহার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন’। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত জন দরিদ্র ও প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী ও মানবিক উদ্যোগ

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ফাউন্ডেশনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। উৎসবের প্রাক্কালে এমন উপহার পেয়ে প্রতিবন্ধী ও তাঁদের পরিবারগুলো লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেছেন।

উপস্থিত অতিথিবৃন্দ

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম (সুজা)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ (চাঁদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা সিফায়েত হোসেন, মাওলানা বাবুল মাস্টার, আব্দুর রাজ্জাক ও রোকনুজ্জামান রতন। বক্তারা সমাজের বিত্তবানদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

ফাউন্ডেশনের অঙ্গীকার

লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অবহেলা না করে পাশে দাঁড়ালে তাঁরাও সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *