সেনবাগে শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান জাকারিয়ার প্রচারণা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ‘শাপলাকলি’ প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন।

অফিস উদ্বোধন ও গণসংযোগ

দিনের শুরুতেই সকাল ৮টায় নবীপুর বাজারে শাপলাকলি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন সুলতান জাকারিয়া। এরপর একে একে নবীপুর বাজার, নবীপুর চৌরাস্তা, ছন্দেরহাট বাজার, সোমবারাইয়া বাজার এবং বিষ্ণুপুর গ্রামে বিশাল মিছিল ও গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ মানুষের মাঝে ‘শাপলাকলি’ প্রতীকের লিফলেট বিতরণ ও দোয়া প্রার্থনা করেন তিনি।

বিকেলে শ্রীপদ্দী গ্রামে অবস্থান

বিকেল ১টার দিকে প্রার্থী শ্রীপদ্দী উচ্চ বিদ্যালয় ও শ্রীপদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছান। সেখানে বায়তুল মামুর জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে স্থানীয় জামায়াত নেতা মিজানুর রহমানের বাড়িতে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রামের পর পুনরায় নির্বাচনি কার্যক্রমে অংশ নেন।

নেতাকর্মীদের অংশগ্রহণ

গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, শাপলাকলি প্রতীক নিয়ে সুলতান জাকারিয়ার নির্বাচনি কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া পরিলক্ষিত হচ্ছে।

উল্লেখ্য, প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা দিনভর প্রার্থীর এই নির্বাচনি ব্যস্ততা পর্যবেক্ষণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *