সেনবাগে শহীদ শাওনের কবর জিয়ারত করলেন সুলতান জাকারিয়া
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহীদ মো. সাদাত হোসেন শাওনের বাড়িতে গিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তিনি সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কবর জিয়ারত ও শ্রদ্ধা
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া গ্রামে পৌঁছালে সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান। এরপর তিনি সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শহীদ শাওনের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি
জিয়ারত শেষে সুলতান মুহাম্মদ জাকারিয়া শহীদ শাওনের বাবা-মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাঁদের সান্ত্বনা দেন। এসময় তিনি বলেন, “শহীদ শাওনরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে। এই শহীদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে সব সময় এই পরিবারের পাশে থাকব।”
এলাকাবাসীর উপস্থিতি
শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সুলতান মুহাম্মদ জাকারিয়া জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।