সেনবাগে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর হাত ধরেই বাংলাদেশ স্বনির্ভরতার পথে এগিয়েছিল। আজ তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে আমাদের শপথ হবে তাঁর আদর্শকে ধারণ করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।”

উপস্থিত নেতৃবৃন্দ

সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক মোকারম হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন:

  • সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী
  • পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল।
  • পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর নবী বাচ্চু, মির্জা মোস্তফা এবং মো. হুমায়ুন কবির হুমুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া ও মিলাদ মাহফিল

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *