সাধারণ জনতাকে নিয়ে জামায়াতের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
মোহাম্মদ হাবিবুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নে সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে জামায়াতে ইসলামী। রবিবার (৮ মার্চ) আসর নামাজের পর নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিশিষ্টজনের অংশগ্রহণ
মেন্দিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন চৌধুরী দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ রহুল আমিন।
আরও পড়ুন
সংহতি ও ভ্রাতৃত্বের বার্তা
ইফতার মাহফিলে বক্তারা ইসলামের ভ্রাতৃত্ববোধ ও রমজানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
- নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুন অর রশীদ।
- জামায়াতের যুব বিভাগের সভাপতি আসিফ ইকবাল চৌধুরী (সাকিল)।
- নেত্রকোনা জেলা জামায়াতের সদস্য ও সাংবাদিক মোঃ আবুল কালাম।
- খালিয়াজুড়ি উপজেলা শিবিরের সেক্রেটারি মোঃ আবু হোরায়রা।
দোয়া ও মোনাজাত
অনুষ্ঠানে জামায়াতের শতাধিক নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
