সরকারের উদ্যোগে ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করতে হবেছবি: সংগৃহীত

পড়াশোনা ডেস্ক

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১২

​দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সরকার। ‘৪৮টি জেলায় যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই প্রকল্পের তৃতীয় ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণটি পরিচালনা করছে।

​প্রকল্প পরিচালক মো. আ. হামিদ খান জানিয়েছেন, দেশের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এই প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো তরুণদের দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

আবেদনের যোগ্যতা ও প্রশিক্ষণের বিবরণ

​এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে:

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
  • আবেদন প্রক্রিয়া: কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।

​তিন মাস মেয়াদের এই প্রশিক্ষণটি আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার ক্লাস করানো হবে। এই প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজের ওপর বিস্তারিত ধারণা দেওয়া হবে।

​এই প্রকল্প দেশের তরুণদের আত্মনির্ভরশীল হতে এবং আন্তর্জাতিক অনলাইন কর্মসংস্থান বাজারে প্রবেশ করতে সাহায্য করবে। (https://dyd.gov.bd)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *