শিক্ষা কর্মকর্তার বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত; শিক্ষকবান্ধব নেতৃত্বের ভূয়সী প্রশংসা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আজ ৭ই মার্চ ২০২৬ খ্রিঃ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেনকে বরণ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহকে বিদায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। সম্প্রতি এক সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষকবান্ধব কর্মকর্তাদের অবদানের প্রশংসা
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চরপার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দীন। কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাজারীহাট বি এম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শেখ সাদী বাবুল তার বক্তব্যে বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সৎ, নিষ্ঠাবান ও শিক্ষকবান্ধব কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম ছিদ্দিকি, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল জলিল, কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দীন এবং একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেনসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
কর্মকর্তাদের বিদায়ী ও বরণ বক্তব্য
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এবং পদোন্নতিপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন। বক্তারা বলেন, উভয় কর্মকর্তা দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁরা ছিলেন শিক্ষা ও শিক্ষকবান্ধব, সহযোগিতাপরায়ণ এবং কর্মঠ।
শোক প্রস্তাব ও বিশেষ দোয়া
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আছিয়া কারম্যন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যা খোকন। অনুষ্ঠান শেষে সদ্য অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পাশাপাশি নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামের মাতৃবিয়োগের সংবাদে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
