শান্তিপূর্ন সমাজ গঠনে মহানবীর (সা:) বিকল্প নেই

স্টাফ রিপোর্টার : ২৭ সেপ্টম্বর শনিবার সকালে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে মোমেনশাহী কুরআন শিক্ষা কেন্দ্রের আয়োজনে সামাজিক শান্তি -শৃঙ্খলা প্রতিষ্ঠায় (সা:) এর আর্দশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সামাজিক শান্তি -শৃঙ্খলা প্রতিষ্ঠায় (সা:) এর আর্দশ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপক করেন আরবী বিভাগ ও সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব প্রফেসর মোঃ সফিউদ্দিন সেখ।
মোমেনশাহী কুরআন শিক্ষা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে এসময় আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হালুয়াঘাটের ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তৌফিকুর রহমান, মোমেনশাহী ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ আবু দাউদ মোঃ খলিল উল্লাহ,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর আব্দুল মোতালেব, আরবী ও ইসলামি শিক্ষা বিভাগ ঢাকা কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সানকিপাড়া নতুন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি নূর আহমাদ প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আনন্দ মোহন কলেজ গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও মোমেনশাহী কুরআন শিক্ষা কেন্দ্রের সেক্লেটারি মোহাম্মদ মতিউর রহমান।
