মাদকে ভরপুর ৪ নং ওয়ার্ড সিরাজপুর ইউপি:পুলিশ অভিযান চায় এলাকাবাসী

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, বিশেষ করে বিরাহিমপুর ও কালাজিপুকুর এলাকাজুড়ে সম্প্রতি মাদক ব্যবসা ও সেবনের হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এইসব এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতারা নিরাপদ আশ্রয়ে থেকে প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যার পর থেকেই কিছু নির্দিষ্ট স্থানে মাদক বিক্রি ও সেবনের দৃশ্য চোখে পড়ে। বিষয়টি দীর্ঘদিন ধরেই চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে করে যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ দিন দিন খারাপ হয়ে পড়ছে।

এলাকার এক প্রবাসী বাসিন্দা বলেন, এলাকার মানুষ দিন দিন আতঙ্কে বাস করছে। ছেলে-মেয়েদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছে অভিভাবকগণ। মাদক ব্যবসায়ীরা এমনভাবে দাপটের সাথে চলাফেরা করছে, যেন কেউ কিছু বলার নেই।

এলাকাবাসী সিরাজপুর ইউনিয়নকে মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *