ওয়ালিদ আহমেদ অলি

ময়মনসিংহের চরপাড়া কপিক্ষেত এলাকায় দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ( ২ই ডিসেম্বর) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে রিগ্যান নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনো বিস্তারিত জানা যায় নি। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে রিগ্যানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই সংঘর্ষের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
