ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা; ভাতা প্রদানে মানবিক হওয়ার আহ্বান

ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা সোমবার (০৯ মার্চ) ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি

“উপবৃত্তি প্রদানে স্বজনপ্রীতি পরিহার করতে হবে”

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নের সময় কোনো প্রকার স্বজনপ্রীতি করা যাবে না। মেধাবী বা যারা সেরা দশের মধ্যে আছে, তাদেরকেই নিরপেক্ষভাবে বাছাই করতে হবে। তিনি আরও গুরুত্বারোপ করেন যে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত মিটিং করে বরাদ্দ প্রদান করতে হবে, যাতে প্রকৃত মানুষ উপকৃত হয়।

কাল থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন

বিভাগীয় কমিশনার জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে। আগামী ১০ মার্চ এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে প্রান্তিক মানুষের জন্য এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট খবর:ময়মনসিংহে শিশু ধর্ষণকারী কাজলের দ্রুত বিচারের দাবিতে ‘রেড জুলাই’-এর মানববন্ধন

সেবা গ্রহীতাদের প্রতি সহমর্মিতার নির্দেশনা

কর্মকর্তাদের উদ্দেশ্যে ফারাহ্ শাম্মী বলেন, “ভাতা প্রদানের ক্ষেত্রে ভাতাভোগীর দৃষ্টিতে সমস্যাগুলো দেখুন এবং সহমর্মিতা দেখান।” সাধারণ মানুষ যেন অফিস থেকে ফিরে না যায় এবং জনগণের দোরগোড়ায় যেন দ্রুত সেবা পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন। এছাড়াও জটিল রোগের ক্ষেত্রে এককালীন অনুদান বাড়িয়ে ১ লক্ষ টাকা করা যায় কি না, সে বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন:

  • অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।
  • বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দপ্তরপ্রধানগণ।
  • প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *