ময়মনসিংহে শস্য, পশুসম্পদ ও মৎস্য ক্ষেত্রে অভিযোজন বিষয়ক ‘হিট’ প্রকল্পের সেমিনার
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

মহামারী পরবর্তী বাংলাদেশে স্থিতিস্থাপক কৃষি পুনরুদ্ধার এবং শস্য, পশুসম্পদ ও মৎস্য ক্ষেত্রে অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে ময়মনসিংহে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর মহারাজা রোডস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) অফিসের সম্মেলন কক্ষে ‘হিট’ উপ-প্রকল্পের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
টেকসই কৃষি পুনরুদ্ধারে বিশেষজ্ঞ মতামন
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ এনামুল হক। মূল বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) অধ্যাপক ড. শেখ শামীম হাসান।
বক্তারা বলেন, পরিবর্তিত জলবায়ু ও মহামারী পরবর্তী পরিস্থিতিতে কৃষি উৎপাদন স্থিতিশীল রাখতে সামাজিক অন্বেষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শস্য, পশুসম্পদ ও মৎস্য—এই তিন খাতের সমন্বিত উন্নয়নই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএসএমআরএইউ-এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জিয়া উদ্দিন কামাল। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সীমিত্র সাহা ও অধ্যাপক মোহাম্মদ জিয়াউদ্দিন-কামাল।
সেমিনারে আরও অংশগ্রহণ করেন:
- ড. উম্মে হাবিবা: জেলা প্রশিক্ষণ অফিসার, খামারবাড়ি।
- সেলিনা পারভিন: অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)।
- ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন: অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ
আয়োজিত এই সেমিনারে ময়মনসিংহ সদর, ফুলবাড়ীয়া, ত্রিশাল, নান্দাইল, তারাকান্দা ও ফুলপুর উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ে অভিযোজন কৌশলগুলো কীভাবে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
