স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ময়মনসিংহসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
হঠাৎ কম্পনে ঢাকা শহর ও দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ভারতের কিছু এলাকাও কেঁপে ওঠে। ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।
পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকার কিছু এলাকায় আংশিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
