বৈধ মোটরসাইকেল চালকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈধ মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ নিরসনে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও সুশৃঙ্খল বিপণন নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণ কার্যক্রমের বিস্তারিত

রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ছয়টি ইউনিয়নের বৈধ আবেদনকারীদের মাঝে এই ফুয়েল কার্ড বিতরণ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল ফুয়েল কার্ড সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ৮ ও ৯ এপ্রিল আবেদন গ্রহণ করা হয়।

আবেদন ও যাচাই-বাছাই

উপলজেলায় মোট ২ হাজার ৫৪৮ জন ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। এর মধ্যে নিবিড় যাচাই-বাছাই শেষে ২ হাজার ২৩৭ জনের আবেদন বৈধ হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে, নথিপত্রে ত্রুটি থাকায় ৩১১ জনের আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন জানান, “বৈধ আবেদনকারীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তবে যাদের আবেদনে ত্রুটি ছিল, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া যারা আগে আবেদন করতে পারেননি, তারাও পরবর্তীতে সুযোগ পাবেন।”

তিনি আরও স্পষ্ট করেন যে, এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ফুয়েল কার্ড ছাড়া উপজেলার কোনো পাম্প থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *