বুয়েটে স্নাতক শ্রেণির সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
পড়াশোনা ডেস্ক।

বুয়েট। ফাইল ছবি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এই প্রজ্ঞাপন জারি করেছেন।
সংশোধিত একাডেমিক ক্যালেন্ডারটি অনুষদ ও সেশন অনুযায়ী বিভক্ত:
প্রকৌশল অনুষদগুলোর জন্য প্রযোজ্য
এই ক্যালেন্ডার প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
- ২০২৪-২৫ সেশন:
- লেভেল-১/টার্ম-২
- লেভেল-২/টার্ম-১
- ২০২৩-২৪ সেশন:
- লেভেল-২/টার্ম-২
- লেভেল-৩/টার্ম-২
- লেভেল-৪/টার্ম-২
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের জন্য প্রযোজ্য
এই ক্যালেন্ডার স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
- ২০২৪-২৫ সেশন:
- লেভেল-১/টার্ম-২
- লেভেল-২/টার্ম-১
- ২০২৩-২৪ সেশন:
- লেভেল-২/টার্ম-২
- লেভেল-৩/টার্ম-২
- লেভেল-৪/টার্ম-২
- লেভেল-৫/টার্ম-২
