বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সেনবাগ পৌর শহরের একটি রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি।
ভ্রাতৃত্ব ও সংহতির আহ্বান
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ
সেনবাগ পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- সেনবাগ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ডা. আবু জাফর মো. তৈয়ব।
- পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।
- পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফেজ মো. হারুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন এবং সেনবাগ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশ ও জাতির কল্যাণে দোয়া
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জাকের হোসেন। ইফতার মাহফিলটি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের এক মিলনমেলায় পরিণত হয়।
