বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬: কুন্নু-ফিরোজ পরিষদে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে আবু তারেক খান

স্টাফ রিপোর্টার

আসন্ন ‘বাংলাদেশ সোসাইটি ইনক নির্বাচন-২০২৬’ উপলক্ষে গঠিত ‘কুন্নু-ফিরোজ’ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আবু তারেক খানকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

​আসন্ন এই নির্বাচনে আজমল হোসেন কুন্নুকে সভাপতি এবং ফিরোজ আহমেদকে সাধারণ সম্পাদক পদে রেখে ‘কুন্নু-ফিরোজ পরিষদ’ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। নির্বাচন পরিচালনা কমিটির এই প্যানেলে যুগ্ম সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আবু তারেক খানকে বিভিন্ন মহল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

​নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর ২০২৬, রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘সমৃদ্ধি, ঐক্য, সংহতি ও জনকল্যাণের প্রতিজ্ঞাবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে কুন্নু-ফিরোজ পরিষদ নির্বাচনে জয়লাভের লক্ষ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। প্যানেলের প্রার্থীরা ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।