বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বেশির ভাগ শিক্ষার্থী হল ছাড়েননি, ৬ দফা দাবিতে রেললাইন অবরোধ

শিক্ষা

প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে আবারও আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর বিশ্ববিদ্যালয়ের আবুল জব্বার মোড়সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে জড়ো হন তাঁরা। বেলা ১২টার দিকে তাঁরা রেলপথ অবরোধ করেন।

এর আগে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছয় দফা দাবি বাস্তবায়নে আজ বেলা ১১টা থেকে দিনব্যাপী রেল অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে এই প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টায় রেলপথ অবরোধ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *