বসুরহাট দারুননাজাত মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান ‘বসুরহাট দারুন নাজাত মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১শে জানুয়ারি, শনিবার মাদ্রাসা অডিটোরিয়ামে অত্যন্ত চমৎকার পরিবেশে এই সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা

মাদ্রাসার চেয়ারম্যান খাজা গিয়াস উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক অভিভাবক ও অভিভাবিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন এবং শিক্ষক কোর্ডিনেটর ইমাম হোসেন রাজু।

আমন্ত্রিত মেহমানবৃন্দ

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমানে আমেরিকা প্রবাসী মাস্টার শহীদুল্লাহ্। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালী এবং চৌধুরীহাট এন্তেজামিয়া মডেল মাদ্রাসার সহ-সুপার হাফেজ নূর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, এমডি, ডিএমডিসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য

বক্তারা উল্লেখ করেন, খুব অল্প সময়ের মধ্যেই মাদ্রাসাটি দ্বীনি ও আধুনিক শিক্ষার মাইলফলক হিসেবে সমাদৃত হয়েছে। আশা প্রকাশ করা হয় যে, আগামী দিনে প্রতিষ্ঠানটি শুধু বসুরহাট নয় বরং বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। অনুষ্ঠান শেষে মহান রবের দরবারে মাদ্রাসাটির সাফল্য ও কবুলিয়াতের জন্য দোয়া করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *