বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার মুগ্ধের ৩য় স্থান অর্জন

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফাইল ছবি:

: ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি- ২০২৫-২৬ তারুণ্যের উৎসব বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা গত ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সাঁতার প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

এ সময় সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিরা অংশগ্রহন করেন। বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৮ বৎসর বয়সী ফ্রি স্টাইল ক্যাটাগরিতে ৩য় স্থান অধিকার করে পুরস্কার গ্রহন করছেন বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী সনৎ এর পুত্র মুগ্ধ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *