ফুলবাড়ীতে ভোটার উদ্বুদ্ধকরণে আলেমদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর),কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আসন্ন ‘গণতন্ত্র ২০২৬’ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ইমাম ও আলেম-উলামাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

ধর্মীয় নেতাদের সামাজিক প্রভাবের গুরুত্ব

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক প্রভাব থাকায় তাঁদের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা গেলে নির্বাচনী প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী হবে।

উপস্থিত অতিথিবৃন্দ

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি)।
  • মাহমুদ হাসান নাঈম, অফিসার ইনচার্জ (ওসি), ফুলবাড়ী থানা।
  • মো. আরিফুর রহমান কনক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
  • নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা।

শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার

সভায় বক্তারা ‘গণতন্ত্র ২০২৬ সংসদ নির্বাচন দেশের দায় আপনার হাতে’—এই বার্তাকে সামনে রেখে সকল ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করতে আলেমদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত ইমাম ও আলেম-উলামাগণ একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *