পিআর পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি: চরমোনাই পীর

প্রতিনিধি

মাদারীপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪০

গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনেছবি: 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতি যে দল বোঝে না, সেই দল দেশ চালানোর যোগ্যতাও রাখে না।

​আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মন্তব্য করেন, দেশে ২০ শতাংশও ভোট না থাকায় বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করছে।

রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে

​ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছে। তিনি বলেন, “এটি সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা কথা।”

​ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম। এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির মাওলানা মোকলেছুর রহমান

​গণসমাবেশ শেষে বিভিন্ন দাবিতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ইটেরপুলে গিয়ে শেষ হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *