মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সমর্থনে সেনবাগ উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকালে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেলের নেতৃত্বে বিশাল এই মিছিলটি বের হয়। এরপর মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশের আহ্বান
সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিউল আজম সামির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর। সমাবেশে সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা নবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা:
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বারবার নির্বাচিত এমপি জননেতা জনাব জয়নুল আবদীন ফারুক সাহেবের বিজয় সুনিশ্চিত করার জন্য ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী সমর্থককে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।”
