নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের কমিটি গঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আনন্দ মুখর উৎসব পরিবেশে সুবর্ণচর প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক

  • সভাপতি: দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান সবুজ পান ৯ ভোট।
  • সাধারণ সম্পাদক: দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বারী বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রেসক্লাবের ২৪ জন ভোটারের সবাই ভোট প্রদান করেন। নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত সুবর্ণচর প্রেসক্লাবে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।

কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিত যারা

নির্বাচনের সঙ্গে নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়:

পদনির্বাচিতদের নাম
সিনিয়র সহ-সভাপতিএ কে এম ইব্রাহিম খলিল উল্যাহ
সহ-সভাপতিহানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ
সহ-সাধারণ সম্পাদকমুজাহিদুল ইসলাম সোহেল, জহির উদ্দিন তুহিন ও আরিফুর রহমান
সাংগঠনিক সম্পাদকদিদারুল আলম
সহ-সাংগঠনিক সম্পাদকমো. রেদওয়ান হোসেন
অর্থ সম্পাদকমাইন উদ্দিন
দপ্তর সম্পাদকইউনুছ শিকদার
প্রচার ও প্রকাশনা সম্পাদকমহিব উল্যাহ মহিব
ধর্ম বিষয়ক সম্পাদকসাহাব উদ্দিন
শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদককামাল উদ্দিন
সমাজকল্যাণ সম্পাদকআব্দুল জব্বার আকাশ
তথ্য ও প্রযুক্তি সম্পাদকইব্রাহিম খলিল শিমুল
কার্যকরী সদস্যলিটন চন্দ্র দাস, মোহাম্মদ হারুন, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান রনি, রফিক মাহমুদ ও রাশেদুল ইসলাম প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *