নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন যুবলীগ কর্মী গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আওয়ামী যুবলীগ কর্মী জযনাল আবেদীন।ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের কর্মী জয়নাল আবেদীন (৪০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৭ নভেম্বর) ভোর রাত ৪টা ৩০ মিনিটের সময় ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর কাজী মোখলেচ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আজু মিয়ার ছেলে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বিরোধী অপতৎপরতা চালানোর তথ্য পাওয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *