নোয়াখালীতে ধানের শীষের দাপট: ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপি বিজয়ী

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জেলার পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন এবং একটি আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোটের শরিক দল এনসিপি।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী): মাহাবুব উদ্দিন খোকনের জয়

নোয়াখালী-১ আসনে বিএনপির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক): জয়নুল আবদিন ফারুকের বিজয়

এই আসনে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি শুরু থেকেই এগিয়ে ছিলেন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): বরকত উল্লাহ বুলুর জয়

নোয়াখালী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই শিল্পাঞ্চল এলাকায় তার বিজয় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর): শাহজাহানের বিজয়

নোয়াখালী সদর ও সুবর্ণচর আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মো. শাহজাহান ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট): আ ফ ম ফখরুলের জয়

বহুল আলোচিত এই আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আ ফ ম ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই আসনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নোয়াখালী-৬ (হাতিয়া): এনসিপির আব্দুল হান্নান মাসউদের চমক

এই আসনে বড় চমক দেখিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি শাপলা কলি প্রতীকে ভোট লড়ে এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *