নোয়াখালী-৫ আসনে মাওলানা আবু নাছেরের মনোনয়নপত্র সংগ্রহ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু নাছের তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি নির্বাচনের আনুষ্ঠানিক এই প্রক্রিয়া সম্পন্ন করেন।

মনোনয়নপত্র সংগ্রহ

বুধবার দুপুরে মাওলানা আবু নাছের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হন এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন।

প্রার্থীর অঙ্গীকার

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আলহাজ্ব মাওলানা আবু নাছের বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় নৈতিকতা ও জনকল্যাণভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, পরিবর্তনের লক্ষে জনগণ হাতপাখা প্রতীকের পাশে থাকবে।”

নির্বাচনী তৎপরতা

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তের আলোকে নোয়াখালী-৫ আসনে তারা পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে। দলটির স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় সমর্থনের মাধ্যমে এবার একটি ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ইতোমধ্যেই নোয়াখালী-৫ আসনে বড় দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করায় এলাকাটিতে নির্বাচনী আমেজ ও রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *