নোয়াখালী-২ আসনে বিএনপির কাজী মফিজুর রহমানের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়নের গাজিরহাট বাজার ও গাজিরহাট চৌমোড়ে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যার পর গাজীরহাট বাজারে স্থানীয় ৩ নং ডমুরুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি গাজীরহাট চৌ-মোড় পর্যন্ত গিয়ে আবার গাজীরহাট বাজারে ফিরে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ভার্চুয়ালি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান বক্তব্য রাখেন। তাঁর আগে সমাবেশে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, ৩ নং ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাহের জাপু, সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *