নোয়াখালী–১ আসনে এনসিপি’র প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ঘোষিত ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়।
