নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে : প্রিন্স

ময়মনসিংহ

ধোবাউরা প্রতিনিধি

প্রকাশ:২৪ শে সেপ্টেম্বর ২০২৫

ছবি:আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং পূজা নির্বিঘ্নে উদযাপনে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একইসাথে, এক যৌথ কর্মীসভায় তিনি আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক দুটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

​এদিন দুপুরে ধোবাউড়া ডাকবাংলোতে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রিন্স বলেন, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চান।

​পরে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা দলের প্রতিটি নেতাকর্মীর কাছে শিরোধার্য।”

​পূজা উদযাপন কমিটির নেতাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র। অপরদিকে, বিএনপির যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *