দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরও ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপন (একটিতে ৯ ও আর একটিতে ১৪ জেলায়) জারি করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলার ডিসি পদে রদবদল করল সরকার। এর আগে গত ৮ নভেম্বর মধ্যরাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো: চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটি।

নবনিযুক্ত ডিসি ও তাঁদের পূর্বের পদবি

জেলানতুন ডিসিপূর্বের পদবি
চট্টগ্রামমোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞানারায়ণগঞ্জের ডিসি
লক্ষ্মীপুরএস এম মেহেদী হাসানবাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক
মুন্সীগঞ্জসৈয়দা নুরমহল আশরাফীপরিকল্পনা বিভাগের উপসচিব
নেত্রকোণামো. সাইফুর রহমাননৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব
চাঁপাইনবাবগঞ্জমো. শাহাদাত হোসেন মাসুদঅর্থ বিভাগের উপসচিব
নওগাঁমোহাম্মদ সাইফুল ইসলামপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক
খাগড়াছড়িমো. আনোয়ার সাদাতনৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব
কুমিল্লামু. রেজা হাসানরাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
নারায়ণগঞ্জমো. রায়হান কবিররাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব
পাবনাশাহেদ মোস্তফাতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব
ঢাকামো. রেজাউল করিমবাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব
রংপুরমোহাম্মদ এনামুল আহসানমন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব
যশোরমোহাম্মদ আশেক হাসানফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার
মেহেরপুরড. সৈয়দ এনামুল কবিরতথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব
নোয়াখালীমুহাম্মদ শফিকুল ইসলামঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব
গাজীপুরমোহাম্মদ আলম হোসেনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব
গাইবান্ধামোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাএস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক
কুড়িগ্রামঅন্নপূর্ণা দেবনাথভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার
মাদারীপুরজাহাঙ্গীর আলমগৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব
মৌলভীবাজারতৌহিদুজ্জামান পাভেলদুর্নীতি দমন কমিশনের পরিচালক
বরিশালমো. খায়রুল আলম সুমনঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক
বরগুনাতাছলিমা আক্তারকারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব
রাঙামাটিনাজমা আশরাফীঅর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব

পূর্বের আদেশ বাতিল

গত ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার ডিসি এবং ৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *