দুর্ঘটনায় আহত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ০৯

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। এই অনুদানের জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বর্তমানে, সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তের আবেদন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের একটি চিঠি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে

​দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেওয়া হয়। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারীকে অবশ্যই আহত, অসচ্ছল এবং চিকিৎসাধীন হতে হবে।

আবেদনের নিয়ম

​চিকিৎসা অনুদান পেতে শিক্ষার্থীদের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নির্ধারিত লিংকটি হলো: https://www.eservice.pmeat.gov.bd/medical/

​দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী এই লিংকের মাধ্যমে তার চিকিৎসা চলাকালীন একবার অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, দুর্ঘটনার তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে হতে হবে।

​প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো:

https://www.pmeat.gov.bd/

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *