ডিবির গাড়িতে হামলা: স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ আটক আসামিকে ছিনিয়ে নিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলার ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের আদেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তারকৃতরা হলেন— চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর গ্রামের মৃত শহীদ উল্যাহর ছেলে জহিরুল ইসলাম হৃদয় (২৮), তাঁর ভাই এনামুল হক সজিব (২২), মা আলেয়া বেগম (৪৫) ও স্ত্রী সুইটি আক্তার (২১)

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ১৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয়কে আটক করে ডিবি। তাকে গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যসহ ১৫-২০ জন উশৃঙ্খল লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিবির কনস্টেবল শাহাদাৎ হোসেনমঞ্জুরুল ইসলাম আহত হন এবং পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

আইনি ব্যবস্থা

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ডিবির এসআই জাকির হোসেন বাদী হয়ে মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনার পর দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আদালতের নির্দেশনা

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. সরওয়ার আলম জানান, আসামিদের আদালতে হাজির করা হলে কেউ জামিনের আবেদন করেননি। পরবর্তীতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *